নওগাঁর ধামইরহাট উপজেলার মঙ্গলবাড়ী বাজারে খাসির মাংসের নামে কুকুরের মাংস বিক্রি করার খবর পাওয়া গেছে। রোববার (১৫ ফ্রেব্রুয়ারি) সকালে বাজারের হরগৌরী রাস্তায় হাতেনাতে এই জালিয়াতি ধরে ফেলে এলাকাবাসী। অভিযুক্তরা পালিয়ে গেলেও এই ঘটনায় পুরো এলাকায় চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মঙ্গলবাড়ী বাজারের হরগৌরী রাস্তায় এনজাত আলী ও ‘দুলু হুজুর’ নামে দুই ব্যক্তি খাসির মাংসের ব্যবসা করে আসছিলেন। রোববার সকালে তারা একটি কুকুর জবাই করে সেটিকে খাসির মাংস হিসেবে চালিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয় কয়েকজন যুবক বিষয়টি পর্যবেক্ষণ করেন। এক পর্যায়ে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে দেখেন, তারা খাসির পরিবর্তে কুকুরের মাংস বিক্রির প্রক্রিয়া চালাচ্ছেন।