ভারতের দিল্লিতে অনুষ্ঠিতব্য ১৫তম দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সংগীতে বিশেষ অবদানের জন্য প্রখ্যাত কণ্ঠশিল্পী রুনা লায়লাকে মর্যাদাপূর্ণ ‘মিনার-ই-দিল্লি’ অ্যাওয়ার্ডে ভ‚ষিত করা হচ্ছে।
আগামী ৪ মে এই উৎসব শুরু হবে। ৫ দিনব্যাপী এই উৎসবটি চলবে ৮ মে পর্যন্ত। এবারের উৎসবে বিশ্বের ৬০টিরও বেশি দেশের ১৭৫টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। উৎসবটি আয়োজনে বিশেষ সহযোগিতা করেছে ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয় এবং ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস।
এই সম্মাননা প্রাপ্তি প্রসঙ্গে রুনা লায়লা বলেন, ‘আন্তর্জাতিক এ চলচ্চিত্র উৎসবের অংশ হতে পেরে এবং একটি পুরস্কার গ্রহণ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।
এটি সত্যিই একটি বিশাল পদক্ষেপ এবং এটি বিশ্বজুড়ে সৃজনশীল মানুষদের সৃজনশীলতার একটি সংহতি। আমি নিশ্চিত যে এটি একটি বড় সাফল্য অর্জন করবে এবং এর জন্য আমার পক্ষ থেকে অনেক শুভকামনা।’
‘মিনার-ই-দিল্লি’ সম্মাননাটি এই উৎসবের অন্যতম মর্যাদাপূর্ণ একটি অংশ যা এর আগে শর্মিলা ঠাকুর, সুভাষ ঘাই, শত্রæঘœ সিনহার মতো প্রথিতযশা ব্যক্তিত্বরা লাভ করেছেন।