বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী আন্তর্জাতিক নৃত্য দিবস উদযাপন। ২৮-২৯ এপ্রিল জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই আয়োজন। এতে দেশের প্রায় অর্ধশত নৃত্যদলের ৬ শতাধিক শিল্পী অংশ নেন।
২৮ এপ্রিল বিকেলে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা ড. জাহেদ উর রহমান এবং সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন। উদ্বোধনী দিনে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, নৃত্যছন্দ, নৃত্যালোক, স্বাত্তিক শিল্পাশ্রম, নৃত্যযতন, সাধনা, ছান্দসিক, নুপুরধ্বনি, গুরুকুল কালচারাল সেন্টার, কাথ্যাকিয়া, অঞ্জলি নৃত্যাঙ্গন, রেওয়াজ পারফরমার্স স্কুল, নৃত্যকল্প, আকৃতি, কালারস অব হিল, ঝংকার ললিতকলা একাডেমি, ধ্রæপদী নৃত্যালয়, নাইম খান ডান্স কোম্পানি, নান্দনিক, জিনিয়া নৃত্যকলা একাডেমি, ভঙ্গিমা ডান্স থিয়েটার এবং দেব ডান্স একাডেমি পরিবেশনা উপস্থাপন করে।
সমাপনী দিন ২৯ এপ্রিল অংশ নেয় বাংলাদেশ শিল্পকলা একাডেমি, কথক নৃত্য সম্প্রদায়, ভাবনা নৃত্যদল, অংশী, নৃত্যায়ন, বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস, স্বপ্নচ‚ড়া কালচারাল একাডেমি, নৃত্যসুর, আরাধনা, সুকন্যা নৃত্যাঙ্গন, আট্রিস্ট্রি, পরম্পরা, তপস্যা, আঙ্গিকাম, নন্দন কলাকেন্দ্র, নৃত্যগ্রাম, বুলবুল ললিতকলা একাডেমি, নৃত্যাক্ষ, নাচঘর, স্ব-ভ‚মি সাংস্কৃতিক একাডেমি, নৃত্যম নৃত্যশীলন কেন্দ্র, কায়াশ্রম এবং অ্যালিফিয়া ডান্স এটেলিয়ার।