জনপ্রিয় বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার বয়স পঞ্চাশ পেরিয়ে গেছে। কিন্তু এই বয়সেও তিনি নিজের ত্বকের উজ্জ্বলতা ধরে রেখেছেন। অনেরেকই মনে প্রশ্ন জেগেছে, তাহলে তিনি ত্বকের এই উজ্জ্বলতা কোন উপায়ে ধরে রেখেছেন। এ বিষয়ে তার কাছে জানতে চাওয়া হলে প্রীতি জানান তার কৌশলগুলো।
প্রীতি জানান, তার স্কিনকেয়ার রুটিন খুবই সাধারণ। তিনি কোনো ভারী কিংবা ক্ষতিকর কেমিক্যালযুক্ত পণ্য ব্যবহার করেন না। বরং যতটা সম্ভব প্রাকৃতিক পদ্ধতিতে থাকেন।
প্রীতি বলেন, ‘সানস্ক্রিন, পরিষ্কার ও ভালো মানের পণ্য, রেটিনল কিংবা ত্বকের জন্য ক্ষতিকর কিছু ব্যবহার করি না এবং কম মেকআপ করি, যাতে ত্বক ঠিকমতো শ্বাস নিতে পারে।’
যদিও অনেক বিশেষজ্ঞ দীর্ঘমেয়াদে ত্বকের জন্য রেটিনলকে উপকারী মনে করেন, তবে প্রীতি জিনতা এটি সম্পূর্ণ এড়িয়ে চলেন।
প্রীতি আরও জানান, ধূমপান, অ্যালকোহল এবং ইনফ্ল্যামেটরি খাবার ত্বকের বয়স দ্রæত বাড়িয়ে দেয়। তাই এগুলো এড়িয়ে চলার পরামর্শ দেন তিনি।
তিনি আরও বলেন, পর্যাপ্ত পানি পান এবং নিয়মিত ব্যায়াম ত্বককে সতেজ ও মসৃণ রাখতে সাহায্য করে।