অভিনয় ছেড়ে রাজনীতিতে নাম লিখিয়েছেন ভারতের তামিল অভিনেতা থালাপতি বিজয়।
সম্প্রতি অনুষ্ঠিত হয়ে যাওয়া তামিলনাড়– বিধানসভা নির্বাচনে লড়েছেন এই তারকা রাজনীতিবিদ। ভারতীয় একাধিক গণমাধ্যম জানিয়েছে, এখন পর্যন্ত ১০৮টি আসনে এগিয়ে তার রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)।
বিভিন্ন সমীক্ষার মতে, তামিলনাড়–র মুখ্যমন্ত্রী হতে চলেছেন সুপারস্টার বিজয়। সকাল থেকে গণনা যে দিকে এগোচ্ছে তাতে আপাতত ইঙ্গিত যে, ক্ষমতাসীন ডিএমকে-কে অনেকটাই ছাপিয়ে গেছে তার তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)। প্রথমবার রাজনীতিতে পা রেখেই বিপুল সাফল্য পেতে চলেছেন তিনি, এমনটাই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।
এই পরিস্থিতিতে অভিনেতা-রাজনীতিক তার দলীয় প্রার্থীদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ফলাফল ঘোষণার পরে কোথাও যাওয়া যাবে না। রাজনৈতিক অন্তর্ঘাত এড়াতে ইতিমধ্যে টিভিকে’র সম্ভাব্য জয়ী প্রার্থীদের নির্দিষ্ট একটি জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে।