জনপ্রিয় বলিউড অভিনেত্রী আলিয়া ভাট একটি নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছেন চলতি বছর। আগামী বছর তিনি নিজেকে হাজির করতে চলেছেন একজন শক্তিশালী ‘অ্যাকশন স্টার’ হিসেবে।
যশ রাজ ফিল্মসের নতুন সিনেমা ‘আলফা’র মাধ্যমেই তার নতুন রূপ দেখা যাবে।
সিনেমাটি পরিচালনা করেছেন শিব রাওয়াইল। এই সিনেমায় আলিয়াকে একজন দুর্ধর্ষ গোয়েন্দার ভ‚মিকায় দেখা যাবে বলে জানা গেছে।
এই চরিত্রের প্রয়োজনে তিনি মাসব্যাপী কঠোর শারীরিক প্রশিক্ষণ নিয়েছেন। আগামী বছরের ১০ জুলাই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে এবং এই প্রজেক্টের মাধ্যমেই ভারতের প্রথম নারী স্পাই ফ্র্যাঞ্চাইজির প্রধান মুখ হয়ে উঠবেন তিনি।
আলিয়ার এই আধিপত্য কেবল স্পাই থ্রিলারে সীমাবদ্ধ থাকছে না, বরং বড় বাজেটের সিনেমার ভিড়ে তিনি ফিরছেন স্নিগ্ধ এক গল্প নিয়েও। সৃজিত মুখার্জির পরিচালনায় ‘ডোন্ট বি শাই’ সিনেমায় আলিয়াকে দেখা যাবে শ্যামিলী ওরফে ‘শাই’ নামের এক ২০ বছর বয়সী তরুণীর চরিত্রে।
এছাড়া নির্মাতা সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় রণবীর কাপুর এবং ভিকি কৌশলের সাথে তাকে এক মহাকাব্যিক প্রেক্ষাপটে দেখা যাবে, যেখানে প্রেমের পাশাপাশি যুদ্ধের আবহ ও মানসিক সংঘাতের তীব্রতা ফুটে উঠবে।
সব মিলিয়ে ২০২৬ সালটি নিজের করে নিতে প্রস্তুত আলিয়া ভাট।