ভোজিনহার জন্যই বদলে গেল চিলির ফুটবলের নিয়ম!
বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর এবার মাঠের বাইরের এক ব্যতিক্রমী ঘটনায় আলোচনায় কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহা। চিলির শীর্ষ লিগে খেলতে গিয়ে নিজের আসল নাম নয়, জার্সিতে শুধু ডাকনাম ব্যবহারের অনুমতি পেয়েছেন ৪০ বছর বয়সী এই গোলরক্ষক। আর তার জন্যই বদলাতে হয়েছে লিগের দীর্ঘদিনের নিয়ম।