হাসানের তাণ্ডবে দুইশর আগেই গুটিয়ে গেল অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ার শঙ্কা ছিল, চা-বিরতির আগেই হয়তো গুটিয়ে যাবে দল। তবে নাথান লায়নকে সঙ্গে নিয়ে সেই বিপদ সামলে নিয়েছিলেন স্টিভেন স্মিথ। বিরতির পর আর পারলেন না সাবেক অজি অধিনায়ক। হাসান মাহমুদের শিকার হয়ে ফিরলেন তিনি। এরপর আর টিকতে পারেনি অস্ট্রেলিয়ার শেষ প্রতিরোধও। একদিনও টিকল না স্বাগতিকদের ইনিংস। হাসান মাহমুদের ৬ উইকেটে মাত্র ১৯৮ রানেই গুটিয়ে গেছে মাইটি অস্ট্রেলিয়া।