ট্রাম্পের ‘রেকর্ড’ ঘিরে আবারও প্রতারণার অভিযোগ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও গলফে শিরোপা জয়ের দাবি করেছেন। নিউ জার্সির নিজের মালিকানাধীন ট্রাম্প ন্যাশনাল গলফ ক্লাবের সিনিয়র চ্যাম্পিয়নশিপ জিতে সংগ্রহে যোগ করেছেন আরও দুটি ট্রফি। এর ফলে ট্রাম্পের দাবি অনুযায়ী, তার মোট গলফ শিরোপার সংখ্যা ৪০ ছাড়িয়েছে।