বায়ার্নকে থামিয়ে আবারও ফাইনালে পিএসজি
ইউরোপজুড়ে যখন বায়ার্ন মিউনিখের ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা, তখন অ্যালিয়াঞ্জ অ্যারেনাতেই নিজেদের মানসিক দৃঢ়তার আরেকটি প্রমাণ দিল প্যারিস সেন্ট-জার্মেই। ম্যাচ ১-১ গোলে ড্র হলেও দুই লেগ মিলিয়ে ৬-৫ ব্যবধানে এগিয়ে থেকে টানা দ্বিতীয়বারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে ফরাসি জায়ান্টরা।