বৃহস্পতিবার (৭ মে) দেশের বাজারে আরেক দফা বাড়ানো হয় স্বর্ণের দাম। ভরিতে দুই হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয় দুই লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে। এরপর থেকে আর দাম না বাড়ায় বা কমায় রোববার (১০ মে) একই দামে বিক্রি হচ্ছে স্বর্ণ।
দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম দুই লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণের দাম দুই লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা। ১৮ ক্যারেটের স্বর্নের দাম দুই লাখ ২১৩ টাকা ও সনাতন পদ্ধতির স্বর্নের দাম এক লাখ ৬৩ হাজার ৬৩ টাকা।
এ ছাড়া ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম বেরে পাঁচ হাজার ৭৭৪ টাকা হয়েছে। আজ সকাল পর্যন্ত দাম ছিল পাঁচ হাজার ৬৫৭ টাকা।
২০২৫ সালে বিশ্ববাজারে স্বর্ণের দাম ৭০ শতাংশ বেড়েছে। চলমান ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধে দাম বাড়েনি, বরং কমেছে। গত ৩০ দিনে বিশ্ববাজারে স্বর্ণের দাম আউন্সপ্রতি ৬৭ ডলার কমেছে।