সাফল্যের আড়ালে চেলসির রেকর্ড লোকসান
ইংলিশ প্রিমিয়ার লিগে সময়টা একদমই ভালো যাচ্ছে না চেলসির। মাঠের পারফরম্যান্স যেমন হতাশাজনক, তেমনি মাঠের বাইরেও ধাক্কা খাচ্ছে পশ্চিম লন্ডনের ক্লাবটি। সবশেষ পাঁচ ম্যাচে তিন হার আর মাত্র এক জয়ে ছন্দ হারানো দলটি এবার গড়ল ইংলিশ ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি লোকসানের রেকর্ড।