টুখেলের মেয়াদ বাড়িয়ে বড় বার্তা দিল ইংল্যান্ড
ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের ডাগআউটে স্থিতিশীলতার বার্তা দিল ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন। জার্মান কোচ থমাস টুখেলের সঙ্গে চুক্তি নবায়ন করা হয়েছে, ফলে ২০২৮ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ পর্যন্ত দায়িত্বে থাকবেন তিনি। বৃহস্পতিবার আনুষ্ঠানিক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছে দ্যা ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।