জামায়াতের জনসভার মাঠ পরিষ্কার করল স্বেচ্ছাসেবক দল
মোংলায় পরিবেশদূষণ রোধে বিশাল দুইটি নির্বাচনী জনসভা মাঠের ময়লা-আবর্জনা পরিস্কার করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এস,এম পলাশ ও সদস্য সচিব ফকির মো. জুয়েলের তত্ত্বাবধানে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে থানার সামনের হেলিপ্যাড ও পেছনের অপর খেলার মাঠটিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা পরিবেশ দূষণকারী পলিথিনসহ বিভিন্ন ময়লা-আবর্জনা পরিষ্কার করে স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা।