ইরান থেকে ছোড়া ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ছয় বিদেশি নাগরিক আহত হয়েছেন।
আবুধাবি কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।
কর্তৃপক্ষ জানিয়েছে, ইরান থেকে ছোড়া ড্রোন বৃহস্পতিবার (৫ মার্চ) প্রতিহত করে আমিরাতের বিমান প্রতিরক্ষাব্যবস্থা। এরপর দুটি ভিন্ন স্থানে এর ধ্বংসাবশেষ পড়ে ছয়জন বিদেশি নাগরিক আহত হন।
আবুধাবি গণমাধ্যম দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, এ ঘটনায় ছয়জন পাকিস্তানি ও নেপালি নাগরিক সামান্য ও মাঝারি ধরনের আঘাত পেয়েছেন।